সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সান্ধ্য কোর্স স্থগিত ও সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে অ্যাকাডেমিক কাউন্সিলের এই জরুরি সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাকাডেমিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ অ্যাকাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য। এর আগে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার বিষয়ে সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সভার আলোচ্য বিষয় হিসেবে দুটি বিষয় উল্লেখ করা হয়।
অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জরুরি সভা বিষয়ে এর আগে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সিদ্ধান্ত ব্যক্তি পর্যায় থেকে নেয় হয় না। সব সিদ্ধান্তই সংশ্লিষ্ট পর্ষদ বা বডিতে আলোচনা করে মতামতের ভিত্তিতে নেয়া হয়।
তিনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের আলোচনা করা হবে। পাশাপাশি সান্ধ্য কোর্স বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। এ জন্য আমরা একটি যৌক্তিকতা যাচাই কমিটি গঠন করেছিলাম। সে কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed