ছাতকে প্রাইভেট কার খালে পড়ে নিহত ১
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট কার খালের পানিতে পড়ে জুলেখা বেগম (৬২) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত জুলেখা রাজধানী ঢাকার গুলশান এলাকার বারিধারা কোকাকোলা ৪৩২ কাঁচাবাজার এলাকার আবদুল আলীমের স্ত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে নিজের প্রাইভেট কার যোগে ঢাকা থেকে সুনামগঞ্জের নবীরনগর আত্মিয়ের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল আলীম।
বেড়ানো শেষে শুক্রবার সকালে ঢাকা ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কারটি (নং-ঢাকা মেট্রো-গ-২৫-১৮২২) নিয়ন্ত্রন হারিয়ে হাতপাড় নামক খালের পানিতে পড়ে যায়।
এসময় প্রত্যক্ষদর্শী এলাকার যুবকরা এগিয়ে এসে কারের গ্লাস ভেঙ্গে চালকসহ একই পরিবারের ৭ সদস্যকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর আহত অবস্থায় আবদুল আলীমের স্ত্রী জুলেখা বেগমকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী চেচান গ্রামের মৃত ফরিদ মিয়া তালুকদারের পুত্র হাফেজ রফিকুল ইসলাম তালুকদার বলেন, তাৎক্ষনিক যুবকরা এগিয়ে না আসলে গাড়িটি গভীর পানির নীচে ডুবে গিয়ে পরিবারের সকলের প্রাণহানী ঘটতো।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করেছেন। চালকসহ তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। হাসপাতাল থেকে মহিলার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed