কবি গিয়াসউদ্দিন আহমদ লোকউৎসব মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: ‘কান্দিস না আমার দায়’ গানের গীতিকার, সিলেট তথা দেশের স্বনামধন্য মরমিকবি গিয়াসউদ্দিন আহমদ স্মরণে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে লোকউৎসব।
মঙ্গলবার (১৮ ফেব্রয়ারী) সন্ধ্যা ছয়টায় সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বালুর মাঠে উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশ।
উদ্বোধনী পর্বে দেশের প্রখ্যাত লোকসংগীত গবেষক ও ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এরপর রাতব্যাপী গানের আয়োজন থাকবে। গানের আয়োজনে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, শিল্পী সেলিম চৌধুরী, কৃষ্ণকলি, আশিক, হিমাংশু বিশ্বাস ও জামাল উদ্দিন হাসান বান্না, বাউল আবদুর রহমান, বাউল কালা মিয়া, বাউল বিরহী কালা মিয়া, বাউল সিরাজ উদ্দিন, বাউল বশিরউদ্দিন সরকার, বাউল সূর্যলাল, শিল্পী লাভলী দেব, শামীম আহমদ, পংকজ, প্রদীপ মল্লিক, তন্বি দেব, বাউল শাহীনূর আলম সরকার, শিল্পী সুপ্রিয়া দেব, অন্তরা বিশ্বাস ও লিংকন দাসসহ সিলেট ও দেশের বরেণ্য বাউল-শিল্পীরা অংশ নেবেন।
মরমিকবি গিয়াসউদ্দিন আহমদ লোকউৎসব উদযাপন পর্ষদের আহবায়ক ও সদস্যসচিব মো. মহী উদ্দিন সংগীতানুরাগীদের উৎসবে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গানের পাশাপাশি প্রয়াত গীতিকারকে নিয়ে আলোচনা সভা এবং প্রকাশনাসংস্থা বাতিঘর থেকে প্রকাশিত লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ সংকলিত গীতিকারের গানের সংকলন ‘মরিলে কান্দিস না আমার দায় : গিয়াসউদ্দিন আহমদের নির্বাচিত গান’ বইয়ের মোড়ক উন্মোচনও হবে। এ ছাড়া উৎসবে রক্তদান কর্মসূচি ও চক্ষুশিবিরেরও আয়োজন করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed