দুই ভাতিজার সংঘর্ষ থামাতে গিয়ে চাচীর মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে চলা সংঘর্ষ থামাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল নেছা (৫০) ওসমানীনগর উপজলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তিনি সংঘর্ষে জড়ানো ইমন ও আজিজুলের চাচী। সংঘর্ষ চলাকালে আরিফুনের বুকে ছুলফির আঘাত লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কজেল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed