চাবি’র কাজ করে দেবে আইফোন
প্রযুক্তি ডেস্ক: জরুরি প্রয়োজনে গাড়ির ভেতর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলেন, ফিরে এসে আর গাড়িতে ঢুকতে পারছেন না, কারণ- সাথে নেই চাবি। কি মুশকিল! এখন কি করবেন। শেষ পর্যন্ত লক ভেঙেই ঢুকতে হলো।
সামন্য ভুলে নষ্ট করা হলো চাবি লক। হয়রানীও কম হয়নি। কিন্তু আশার কথা হচ্ছে- এখন থেকেই এই ঝামেলা থেকে মুক্তি দিতে যাচ্ছে আইফোন। আইফোন ও অ্যাপল ওয়াচ দিয়ে গাড়ির লক খোলার সুবিধা মিলবে আইওএস ১৩.৪ সংস্করণে। ফিচারটির নাম হবে ‘কার কি’।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আইওএস ১৩.৪ এর ডেভেলপার বেটা সংস্করণ ছাড়া হয়। আগামী কয়েক মাসের মধ্যেই আইওএস ১৩.৪ এর পূর্ণাঙ্গ সংস্করণটি পাওয়া যাবে।
লক খুলতে শুধু গাড়ির দরজার হাতলের কাছে আইফোন বা অ্যাপল ওয়াচ ধরতে হবে। ফিচারটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে গাড়ির দরজা খুলবে। ফোনের ওয়ালেট অ্যাপে থাকবে এই ডিজিটাল চাবি। চাইলে ওয়ালেট অ্যাপের মাধ্যমে ডিজিটাল চাবিটি পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করা যাবে।
আইফোন ও অ্যাপল ওয়াচ এনএফসি সিগনাল পাঠাতে পারে। ফলে এনএফসি প্রযুক্তির মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কাছাকাছি দূরত্বে ডেটা ট্রান্সফার করা সম্ভব হবে। কার কি ফিচারটি চালু করলে এনএফসি সমর্থিত ডিভাইসের ডেটা পড়তে পারবে আইফোন। এরপরই এনএফসি সমর্থিত ডিভাইসের দরজা খোলার অনুমতি দেবে ওয়ালেট অ্যাপ। আইফোনে ওয়ালেট অ্যাপ চালু রেখে অ্যাপল ওয়াচের মাধ্যমেও গাড়ির দরজা খোলা যাবে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed