বিশ্বনাথে দুটি কোচিং সেন্টার সীলগালা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুটি কোচিং সেন্টার সীলগালা করা হয়েছে। সেগুলো হচ্ছে উপজেলার সদরে অবস্থিত রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা ’এডোকেয়ার কোচিং সেন্টার’ ও নতুনবাজারস্থ উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত ‘ক্রিয়েটিব কোচিং সেন্টার’।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারী) উপজেলা সহকারি কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দুটি কোচিং সেন্টার সীলগালা করেন।
জানতে চাইলে সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ি ওই কোচিং সেন্টারগুলো সীলগালা করা হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালিন সময় পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে বলে তিনি জানান।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed