সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাফিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত শাফিয়ার দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ গুরুতর আহত হয়েছেন।
নিহত শাফিয়া খাতুন দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় বাসটিকে আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed