Main Menu

আজ সরস্বতী পূজা

বৈশাখী নিউজ ডেস্ক : সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। তিনি বাগদেবী নামেও পরিচিতা। বাক হলো কথা বলার শক্তি। কথা বলার এ শক্তির অধিষ্ঠাত্রী দেবীই বাগদেবী। জ্যোতিরূপে তিনি দেবী, দ্রব্যময়ীরূপে তিনি দেবী। শে^তশুভ্রা সরস্বতী এই জ্ঞান-বিজ্ঞানের প্রেরণাদায়ী।

বিদ্যার কোন রূপ নেই। এতে রূপদান করেছেন বৈদিক ঋষিরা দেবী সরস্বতীর মাধ্যমে। সরস্বতী পূজার অর্থ হলো বিদ্যার পূজা। সরস্বতীর বাহন শে^ত রাজহংস। সনাতন ধর্মে দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পূজিত হন। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই দেবীর পূজা বিশেষ করে শিক্ষার্থীরা আয়োজন করেন। সরস্বতী পূজা বিভিন্ন স্কুল-কলেজ, বিশ^বিদ্যালয়, ছাত্রাবাসসহ পাড়া-মহল্লায় বাসা-বাড়িতে আয়োজন করা হয়। এই পূজা সার্বজনীন ও পারিবারিকভাবেও হয়ে থাকে। ধর্মীয় উপাসনালয় ছাড়াও অনেক স্থানে অস্থায়ী মন্দির নির্মাণ করেও পূজার আয়োজন করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে ও মন্দিরে সার্বজনীন, পারিবারিক ও সংগঠন বা ক্লাবের উদ্যোগে, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। দেবীকে পুষ্প, বেলপত্র, ফল-মূল, মিষ্টি দ্রব্যসহ নানা উপাচারে পূজা করা হয়। পূজা শেষে দেবীর রাঙা চরণে অঞ্জলি প্রদান করা হবে। পরে পূজারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

ইতোমধ্যে পূজা মন্ডপগুলো রকমারী আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। গত কয়েকদিন ধরে শিক্ষার্থী-পূজারীরা নগরীর বিভিন্ন স্থানে পূজা মন্ডপ নির্মাণে ব্যস্ত সময় পার করেন। প্রতিবছরের ন্যায় নগরীর দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল ও মাছুদিঘিরপাড় সবচেয়ে বেশী পূজার অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় নগরীতে প্রতিমা শোভাযাত্রা বের করা হবে। এবার প্রতিমা শোভাযাত্রা নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দর বাজার-হাফিজ কমপ্লেক্স-নাইওরপুল-কুমারপাড়া-নয়াসড়ক-চৌহাট্টা-জিন্দাবাজার-জল্লারপাড়-লামাবাজার-শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট এ গিয়ে শেষ হবে।

Share





Related News

Comments are Closed