বড়ভাগা নদী খননের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে বড়ভাগা নদী খনন কাজ চালু ও দু’পারের তীর সংরক্ষণের দাবীতে ২৯ জানুয়ারি বুধবার বিকেলে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাষ্টার শাহ নূরুল হুদা সুজেলের পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিষদের উপদেষ্টা শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, সিলেট জেলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোঃ ইরশাদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালপুর বাজার কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান সুফন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি মাওলানা লোকমান আহমদ হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা পীর এমরুল হক নোমান, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, জালালপুর বাজার ছাত্র কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজির আহমদ, শাহিন আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মনির সিরাজী, শাহ শফিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোঃ জয়নাল আবেদীন, সদস্য ইউসুফ আলী, সুনিল চন্দ্র দেব, মোঃ ইকবাল খান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল কাদির, আব্দুল খালিক, শাহ মোঃ মকদ্দস আলী, সুরমান আলী, আব্দুল কাদির, আব্দুস শহীদ, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বড়ভাগা নদীটি সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে পতিত হয়েছে। জনগুরুত্বপূর্ণ নদীটি সঠিক ভাবে খনন করা হলে ৩টি উপজেলার কয়েক লাখ মানুষ স্থায়ী ভাবে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে। কৃষি ও মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কিন্তু নদী পুন:খনন কাজে সরকারি যে নির্দেশনা দেয়া আছে তা মেনে কাজ করছেন না ঠিকাদারী প্রতিষ্ঠান। শুষ্ক মৌসুমের মধ্যেমই খনন শেষ করতে হবে এবং খনন করা মাটি নদীর উভয় তীর সংরক্ষণে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed