Main Menu

ওয়ার্কার্স পার্টির নেতা হুমায়ুন কবিরের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সদস্য হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি সিকান্দর আলী, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, জেলা সম্পাদক মন্ডলী সদস্য দিনবন্ধু পাল, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, সিলেট জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক মিহির সেন, আব্দুল­াহ খোকন ও আলমগীর রুমেল প্রমুখ।

২৬ জানুয়ারি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন। এদিকে তার মৃত্যুর সংবাদ প্রাপ্তির পর নেতৃবৃন্দ মরহুমের বাসায় যান।

শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সদস্য হুমায়ুন কবির গত ২৫ জানুয়ারি সকালে নগরীর রায়নগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল­াহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি ১৯৫৪ সালের ২৫ জানুয়ারি সিলেট শহরে জন্মগ্রহন করেন। তিনি বিগত কিছুদিন যাবত অসুস্থ্য ছিলেন এবং মৃত্যুকালে তিনি রেনাল ফেইলুরে চিকিৎসাধীনকালে ইন্তেকাল করেন।

Share





Related News

Comments are Closed