বিয়ানীবাজারে ১০০০ পিস ইয়াবাসহ আটক ২
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর এর নেতৃত্বে ও নিদের্শনায় এসআই মো: কামরুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিয়ানীবাজার থানাধীন কাচাঁটুল গ্রামের মসরু মেম্বারের বাড়ির সামনের রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে ভারতীয় নাগরিক ফকির আলী (৪৫), পিতা-মৃত ইরমান আলী, সাং-লাফাসাইল, পো: লক্ষীবাজার, থানা-করিমগঞ্জ, জেলা-করিমগঞ্জ, ভারত ও নুরুল ইসলাম ওরফে বদই (৫৫), পিতা-মৃত আব্দুল মালিক, সাং-গজুকাটা, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট দেশ। তাদের দেহ তল্লাশী করে এক হাজার পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১৯, তারিখ-২৫/০১/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। এছাড়া ১নং আসামী ভারতীয় নাগরিক হওয়ায় তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে পৃথক মামলা রুজু করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed