Main Menu

কোম্পানীগঞ্জে টুরিস্ট বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখালে সড়ক দূর্ঘটনায় চান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর এলাকাবাসী প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীযরা জানান, রোববার দুপুরে সাদা পাথর নামের পর্যটক পরিবহনকারী বাস (সিলেট মেট্র জ ১১০০৩৩ ) কোম্পানীগঞ্জ যাওয়ার পথে তেলিখাল এলাকায় চান মিয়াকে ধাক্কা দেয়। এসময় চান মিয়া সড়কের পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন। বাসটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি তেলিখাল এলাকার মোস্তফা আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সাদাপাথর নামের পর্যটকবাহী এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। বেসরকারি উদ্যোগে পরিচালিত এই বাস সার্ভিস পর্যটকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও পরিবহন করে।

Share





Related News

Comments are Closed