নরসিংদীর ৩ স্কুল পড়ুয়া শিক্ষার্থি সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে নরসিংদীর স্কুল পড়ুয়া এক ছেলেকে আটক ও তার সঙ্গে থাকা ২ মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দিবাগত রাতেই তাদেরকে নরসিংদী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার এস আই মান্নান জানান, নরসিংদী সদর থানা পুলিশের কাছ থেকে এক তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর ক্বীন ব্রিজের নিচ থেকে নরসিংদীর স্কুল শিক্ষার্থী এক ছেলেকে আটক ও দুই মেয়েকে উদ্ধার করেছে এসএমপি’র কোতোয়ালি থানা পুলিশ।
আটক ছেলের নাম হচ্ছে- মো. আচমান (১৫)। সে নরসিংদী সদর থানার বেপারিপাড়া ৫০/২ এর বাসিতুর রহমান লিটনের ছেলে। সে দশম শ্রেণির ছাত্র। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় অপহরণ মামলা রয়েছে। মামলা নং- ৪৬, তারিখ- ২৩/১/২০২০।
আচমানের বিরুদ্ধে তার সঙ্গের দুই মেয়েকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগ রয়েছে।
এদিকে, তার সঙ্গে নিয়ে আসা মেয়ে দু’জন হচ্ছে নবম শ্রেণির ছাত্রী।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত বৃহস্পতিবার নরসিংদী থেকে তারা সিলেটে আসে।
পরে শুক্রবার রাতেই নরসিংদী সদর থানা পুলিশের একটি টিম সিলেটে আসলে রাত ১১টার দিকে তাদের হাতে ছেলে ও মেয়েদের হস্তান্তর করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed