সিলেটে ট্রাক থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া নামকস্থানে ট্রাক থেকে দুটি লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। নিহতরা হচ্ছেন-ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুল কাদিরের ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও হেলপার একই এলাকার দীন মোহাম্মদের ছেলে রাজু আহমদ (২৫)।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মোগলাবাজার থানা পুলিশ ট্রাকের ড্রাইভিং সিট থেকে এই লাশ উদ্ধার করে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লালমাটিয়ায় সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলার পাশে একটি ট্রাক (ঢাকা-মেট্টো- ট- ১৮ ৪০৩০ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকের ড্রাইভিং সিটে দুটি লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। ব্যাটারি চালিত অটোরিক্সার পার্স বহনকারী ট্রাকটির ৪টি চাকা কে বা কারা খুলে নিয়ে যায়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। লাশ দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা ট্রাকের চালক ও হেলপারকে হত্যা করে পালিয়ে গেছে। মোগলাবাজার থানা পুলিশ ট্রাকটি জব্ধ করে নিয়ে গেছে।
ঘটনার পর পর পুলিশের উপ-কমিশনার মোঃ সুহেল রানা, সহকারী কমিশনার পলাশ চন্দ্র দে, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, লাশ মর্গে রয়েছে। নিহদের আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একজনের মরদেহ ট্রাকের চালকের আসনে অন্যজন পাশের আসনে ছিল। শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনা হলে ট্রাকের চাকা খুলে যাওয়ার কথা নয়। দুর্ঘটনার আলামতও পাওয়া যায়নি। আমরা ট্রাকের নম্বর সংগ্রহ করে মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। মালিকের মাধ্যমে চালকদের পরিচয় শনাক্ত করা গেছে। ট্রাকটির মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলদীপুরের আতাউর রহমান। এঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed