সেন্ট্রাল প্লাজার ১১টি দোকানে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অবৈধ এবং বকেয়া সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ২২ জানুয়ারি বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেট এর সকল প্রকৌশলী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
নগরীর আম্বখানা সেন্ট্রাল প্লাজায় ১১টি মিটারে টেম্পার পাওয়া যায়। মিটারগুলিতে রেজিষ্টর স্থাপন এর মাধ্যমে কারচুপি করে বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়া হয়েছে। যার ফলে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার জন্য ৮ লাখ ৯৬ হাজার ৯৮৭ টাকা জরিমানা করে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী ফজলুর করিম সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ তারেক, উপ-সহকারি প্রকৌশলী আমির হোসেন, আল ইমরান, আজিজুর রহমান প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed