মেজরটিলায় নগর এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডটকম: সিলেট শহরতলীর মেজরটিলা এলাকায় নগর বাস ও লেগুনা গাড়ির সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ যাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মেজরটিলার চামেলীবাগ এক নাম্বর রাস্তার সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুমা বেগম (৩৫) শহরতলির বটেশ্বরের মলাইটিলার মোজাম্মেল আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে শাহপরাণমুখী লেগুনা যাত্রা শুরু করলে পিছন দিক থেকে আসা নগর এক্সপ্রেসের (১১-০০১৪ নাম্বার) বাসটি লেগুনাটিকে ধাক্কা দেয়। এ সময় লেগুনার পিছনের একটি চাকা খুলে যায়। এতে লেগুনা গাড়িটি উল্টো দিকে ঘুরে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় লেগুনার যাত্রী ওই মহিলার মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed