লালাখাল চা বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল চা বাগান থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বানরটিকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেটিকে উদ্ধার করেন বেসরকারি প্রতিষ্ঠান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় জনতা লজ্জাবতী বানরটিকে ধরার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সোনাছড়া চা বাগান এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিউধনী কূর্মী খবর পান। তারই সহযোগিতায় বানরটিকে উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘দুইদিন ধরে কিছু না খাওয়ায় বানরটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সুস্থ হওয়ার পর সেটিকে অবমুক্ত করা হবে।’
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed