শাহ আমানতে ৫২ সোনার বার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার ৫২টি বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
রোববার (১৯ জানুয়ারি) দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে কে বা কারা এসব বার নিয়ে আসে।
বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, সকাল পৌনে নয়টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এর কোনো যাত্রী সোনা নিয়ে এসেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। উড়োজাহাজের লাইফ জ্যাকেটে বা শৌচাগারে এসব সোনা রেখে দেওয়া হতে পারে এমন সংবাদও ছিল। এরপর অভিযান শুরুর পর বোর্ডিং এলাকায় পড়ে থাকা ডিউটি ফ্রি শপিং ব্যাগের মধ্যে এসব বার পাওয়া যায়। তল্লাশি কার্যক্রম দেখে কেউ এগুলো ফেলে গেছে বলে তার ধারণা।
তিনি আরও বলেন, উড়োজাহাজের শৌচাগারে সোনার আরও বার লুকিয়ে রাখা হয়েছে কি–না তা দেখার জন্য শৌচাগার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজের এই শৌচাগার খোলার জন্য ঢাকা থেকে প্রকৌশলী আনা হয়। তবে কোনো সোনার বার ছিল না। সন্ধ্যা ছয়টায় অভিযান শেষ হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৬ দশমিক ০৮৪ কেজি। এসব সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed