দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে প্রথমবারের মতো আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) বিদ্যুৎ লাইন চালু হয়েছে। তারের জঞ্জাল কমিয়ে নগরীকে একটি স্মার্ট ডিজিট্যাল সিটি হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রঃ) মাজার এলাকায় পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের সরবরাহ শুরু হয়েছে। সেই সাথে এই এলাকার বিদ্যুতের খুঁটিসহ অন্যান্য সার্ভিস লাইনের তারও অপসারণ করা হয়েছে।
গত ৫ জানুয়ারি থেকে এ লাইন চালু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার। বিকেলে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি। এসময় তিনি বলেন, ‘বৃহত্তর সিলেটে বিদ্যুত ব্যবস্থার উন্নয়নে ২০৫৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে। এ প্রকল্পের অংশ হিসেবে শুরুতে ৫৫ কোটি টাকার আন্ডারগ্রাউন্ট বিদ্যুত প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রাথমিকভাবে দরগাহ এলাকায় এর বাস্তবায়ন করা হলো। বাকি এলাকাগুলোতেও মাটির নিচ দিয়ে বিদ্যুত লাইন নেয়ার কাজ চলমান রয়েছে।’
তিনি বলেন, ‘আলোকিত উন্নত সিলেট শহর গড়ার অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত এবং বিদ্যুত বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে গৃহিত যেকোন প্রকল্পে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনার উন্নয়ন, দেশের উন্নয়ন। ‘
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মিসবাহ উদ্দিন সিরাজ, মাসুক উদ্দিন আহমদ, শফিকুর রহমান চৌধুরী, আসাদ উদ্দিন আহমদ, নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষ পাইলট প্রকল্পের মাধ্যমে নগরীতে ১১ কেভি ২৫ কিলোমিটার, শূন্য দশমিক ৪ কেভি ১৮ কিলোমিটার ও ৩৩ কেভি ২ সার্কিট কিলোমিটার ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে।
নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্র থেকে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টায়। চৌহাট্টা থেকে একটি লাইন যাবে নগরীর জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত। আরেকটি লাইন চৌহাট্টা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যাবে।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed