দুইদিনের সফরে আজ সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দুইদিনের সফরে আজ (শুক্রবার) সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন। দুপুর দেড়টায় তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন।
বেলা সাড়ে ৩টায় নগরীর দরগা গেইট এলাকায় বৈদ্যুতিক খুঁটিবিহীন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বিকেল সোয়া ৪টায় গত একবছরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতমিনিবয় করবেন। সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘ভিক্ষুকমুক্ত সিলেট’ বিষয়ক সেমিনারে অংশ নেবেন।
পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলার আরটিআই, অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ক অবহিতকরণ ও প্রশিক্ষন সভায় যো্গ দেবেন। সকাল পৌনে ১১টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা মেলার উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় নগরীর কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা সাড়ে ১২টায় সিলেট চেম্বার অব কমার্সের পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। বেলা দেড়টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed