বিমানের সিঁড়ির নিচে ২ কোটি টাকার স্বর্ণ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস হাউস। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী অবতরণের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এই স্বর্ণ।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা আউট বে এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন। আউট বে এলাকায় নজরদারি ও তল্লাশিকালে আজ শনিবার বিকেল ৫টা ৩৮ মিনিটে আউট বে নম্বর-২৫-এ অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩১৬ ফ্লাইট। কুয়ালালামপুর থেকে আসা ওই ফ্লাইটের যাত্রী অবতরণের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো ৪০টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, উদ্ধার করা সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed