সিলেটে নতুন সড়ক আইনে মামলা দিচ্ছে ট্রাফিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় এক মাস ১০দিন পর সিলেটে কার্যকর হয়েছে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮। এ আইনে সোমবার থেকে এ আইন কার্যকর করতে মাঠে নেমেছে এসএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা। একই সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাও চালাচ্ছেন তারা।
প্রথম দিনেই ৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে। এছাড়া ৩টি মোটরসাইকেল ডাম্পিংয়ের মাধ্যমে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা এই তথ্য জানিয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে নগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা রেজিস্ট্রেশনবিহীন যান, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ট্রাফিক আইনে বিভিন্ন অপরাধ করায় চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কয়েকজন ট্রাফিক সদস্যকে দেখা যায় লিফলেট বিতরণ করতে। লিফলেটে বিভিন্ন ধারা, অপরাধ ও শাস্তি উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর ট্রাফিক বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) বি আমিন বলেন, নভেম্বরের ১ তারিখ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার কথা থাকলেও আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এক মাসেরও বেশি সময় দিয়েছি। আজ থেকে আমরা নগরীতে এই আইন প্রয়োগ করতে শুরু করলাম।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের এডিসি নিকুলিন চাকমা, সার্জেন্ট আলম, এসআই ইকবাল প্রমুখ।
প্রসঙ্গত, গত বছর ঢাকার দুই কলেজ শিক্ষার্থী সড়কে বাস চাপায় প্রাণ হারানোর পর শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে গত বছরের ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন পাস করে সরকার। ১৪ মাস পর সেটা কার্যকর হয় চলতি বছরের ১ নভেম্বর।
তবে সড়কমন্ত্রীর নির্দেশে দুই দফায় ১৪ দিন শিথিল রাখা হয় এই আইনটি। সে সময় সড়কে আইন কার্যকর না করে আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করার নির্দেশ দেন তিনি।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed