বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও তার তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের গ্রামের আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, কৃষক আরশাদুল তার মেয়েকে কোলে নিয়ে সেচযন্ত্রের বৈদ্যুতিক সুইচ চালু করতে যান। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই আরশাদুলের মৃত্যু হয়। অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই অমির মৃত্যু হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed