ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রাস্তার ওপর পরে থাকায় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরানোর প্রক্রিয়া চলছে। এগুলো সরানো হলে যান চলাচল স্বাভাবিক হবে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed