সুনামগঞ্জ-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মিসবাহ্ বলেন, বিআরটিসি সেবার মাধ্যমে যাত্রীরা যাতে হয়রাণিমুক্ত উন্নত যাত্রী সেবা পান সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেষ্ট থাকতে হবে। নিরাপদ ও নিশ্চিন্ত যাতায়াত সেবার মাধ্যমে সরকারি রাজস্ব খাতে অবদান রাখতে বিআরটিসি‘র কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিআরটিসির সিলেট ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, সদর থানার ওসি মো. শহিদুর রহহমান, সোয়াইব শুভ বিআরটিসি প্রতিনিধি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশীদ আহমদ, মাওলানা এমদাদুর রহমান প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন আলী নূর। পরে ফিতা কেটে বিআরটিসি সেবার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed