অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার (৯ নভেম্বর) থেকে শুরু হবে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, সারাদেশে ২৯৮টি কেন্দ্রে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার শিক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed