নেত্রকোনায় ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু
নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পৌর শহরের কোর্ট ষ্টেশন ট্রেনের নীচে কাটা পড়ে খন্দকার ইয়াকুব রহমান নামের এক বীমা কর্মী নিহত হয়েছেন।
গত সোমবার (২৮ অক্টোবর) সকালে অসাবধানতাবশত রেল লাইন পারাপারের সময় ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ গামী ট্রেনের নীচে কাটা পড়ে এই দূঘটনা ঘটে।
পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. টিটু রায় মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াকুব নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্ধা। নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই কন্যার জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৮ টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গামী লোকাল ট্রেনটি কোর্ট ষ্টেশনে ঢোকার সময় পশ্চিম চকপাড়া নামক এলাকায় রেল লাইন ঘেঁষে দাড়িয়ে ছিলেন।
এ সময় ট্রেনের ধাক্কা খেয়েই নীচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed