কন্যাসন্তানের মা হলেন নায়িকা রুমানা
বৈশাখী নিউজ ডেস্ক : মা হয়েছেন মডেল ও অভিনেত্রী রুমানা খান। মঙ্গলবার (২২ অক্টোবর) নিউইয়র্ক সময় রাত ১১টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান।
রুমানার স্বামী নিউ ইয়র্কের ব্যবসায়ী এলান রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, মা ও মেয়ে সুস্থ আছে। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।
২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা খান। পরে সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অনেক দিন তাকে মিডিয়ার কোনো কাজে দেখা যায়নি।
প্রসঙ্গত, রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশিদিন টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed