Main Menu

বারহাট্টায় কৃষকের পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কৃষক উসমান গণিকে হত্যার চেষ্টায় তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পা ভাঙাসহ পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে মুমূর্ষু অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ও রাতে উপজেলার আসমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হত্যার চেষ্টায় পায়ের রগ কাটার শিকার কৃষক উসমান গণি (৪৯) আসমা ইউনিয়নের গোড়ল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আহতের ছোটভাই ইনছান গণি ও মো. আব্দুল্লাহ্ জানান, গ্রামের বাজারে পাটকাঠি বিক্রি শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন উসমান। পথিমধ্যে দেওপুর ঈদগাহ্ মাঠের কাছে পৌঁছলে পূর্ব থেকে জঙ্গলে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ অলি মিয়া (৩০), সাইফুল ইসলাম (৪০), তরিকুল ইসলাম (৩৫), হাবিব মিয়া, দিপু মিয়া (৩৫), শফিক মিয়া উসমানের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় হত্যার চেষ্টায় তাকে অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম, পিটিয়ে পা ভাঙাসহ ধারালে অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় কোনোরকম প্রাণে রক্ষা পেলে উসমানকে পর্যায়ক্রমে বারহাট্টা, নেত্রকোনা ও ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনায় জড়িত সাইফুল ইসলামকে রাতেই আটক করেছি। অন্যদেরও আটকের অভিযান অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed