Main Menu

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৫ দোকানে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৫টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত নগরীর কালিঘাট, খেওয়াঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এই জরিমানা করেন।

এসময় কালিঘাটের সুমন বিজনেসকে ৪ হাজার, সাদিক ট্রেডার্সকে ৪ হাজার, এমডি এন্টারপ্রাইজকে ৩ হাজার, সন্তোষী ভান্ডার-২কে ৩ হাজার, হাজি সামছু মিয়া এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বাজার কর্মকর্তা মুর্শেদ কাদেরসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।

সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন অজুহাতে দোকানিরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৫ দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে।

Share





Related News

Comments are Closed