জকিগঞ্জে টমটমে স্কুল ছাত্রী ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
জানা গেছে সোমবার স্কুল ছুটির পর কয়েকজন ছাত্রী একটি টমটম যোগে বাড়ি ফিরছিলো। সকল ছাত্রী তাদের নিজেদের বাড়ীর রাস্তায় নেমে গেলে গাড়ীতে বাদেজমা গ্রামের এক ছাত্রীকে একা পেয়ে চালক সোনারগ্রামের মৃত কালা মিয়ার ছেলে নাজিম আহমদ (২২) ও তার সহযোগী নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে কাওসার আহমদ (২১) ছাত্রীটিকে পূর্ব মজলি এলাকার মিনু মিয়ার বাড়ীর পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। চিৎকার শুনে মিনু মিয়া এসে রক্তাক্ত অবস্থায় ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে অভিভাবকের মাধ্যমে জকিগঞ্জ সরকারি হাসপাতালে পাঠান। পরে জকিগঞ্জ সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ নিয়ে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed