শাবির তৃতীয় সমাবর্তনের ফি পুনঃনির্ধারণ
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ফি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠেয় সমাবর্তনে আগ্রহী শিক্ষার্থীদর সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের এক জরুরী সভায় রেজিস্ট্রশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে অনার্স/সমমান/বিএসসি (নার্সিং)/গ্র্যাজুয়েট ডিগ্রীর জন্য ৪০০০ (চার হাজার) টাকা, স্নাতকোত্তরের জন্য ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা এবং এমবিবিএস/বিডিএস/এমফিল/পিএইচডির জন্য ৬০০০ (ছয় হাজার) টাকা রেজিস্ট্রেশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় আসন সমাবর্তন সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি মাসে এটি অনুষ্ঠিত হওয়ার কথা। দিন তারিখ নির্ধারণ না হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সমাবর্তনের যে ফি নির্ধারণ করা হয়েছে তা মাত্রাতিরিক্ত বলে অভিযোগ করেছেন সাবেক শিক্ষার্থীরা।
গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের শিডিউল সাপেক্ষে জানুয়ারিতে সমাবর্তনের তারিখ নির্ধারিত হবে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০১-০২ সেশন থেকে ২০১০-১১ সেশন পর্যন্ত স্নাতক (অনার্স) ও সমমানের যেসব শিক্ষার্থী ২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ হয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া ২০০২-০৩ থেকে ২০১০-১১ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি হিসেবে সাড়ে ৫ হাজার টাকা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস/বিডিএস/এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্য এ ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য ফি ধরা হয়েছিল ৬ হাজার টাকা।
এদিকে সমাবর্তনের ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি বলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed