জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এদিন সিঙ্গাপুর থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হওয়া হাফিজউদ্দিন আহমেদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করা হয়।
অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১২ অক্টোবর) সিঙ্গাপুর থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে র্যাব-৪। পরে র্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়।
একই অভিযোগে খালেদা জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা কর্নেল ইসহাককেও গ্রেফতার করা হয়। তাকে শনিবার (১২ অক্টোবর) ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হলেও বিএনপির দাবি, দলের ভাইস-চেয়ারম্যান হাফিজকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed