সিলেটে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৯। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে হোটেল ইষ্টার্ন গেইটের সামনের সড়ক থেকে তাদেরকে র্যাব আটক করে। এসময় তাদের প্রাইভেট কার তল্লাশী করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন- জেলার জকিগঞ্জের পীরনগরের মৃত আবদুল খালেকের ছেলে কবির আহমেদ (৩৮), তিনি বর্তমানে নগরীর উপশহরে বসবাস করছেন। অপরজন নেত্রকোনা জেলার কালিয়াজুরির কুশালপুর গ্রামের রতীন্দ্র সরকারের ছেলে মনিন্দ্র সরকার জনিক (২৭)। তিনি বর্তমানে নগরীর সুবিদবাজারের লন্ডনী রোড এলাকায় বসবাস করছেন।
উদ্ধারকৃত আলামতসহ তাদের দুজনকে এসএমপির কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More




Comments are Closed