বিশ্বনাথে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে ওয়ারিছ আলী (৫০) নামের এক প্যারালাইসিস রোগীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ওয়ারিছ আলীর বাড়ির পুকুরে এঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৭টায় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
জানা গেছে, উপজেলার বাওনপুর গ্রামের ওয়ারিছ আলী একজন প্যারালাইসিস রোগী। দীর্ঘদিন ধরে তিনি এ রোগে ভুগছেন। তিনি একজন হত-দরিদ্র মানুষ। শনিবার বিকেলে কোনো এক সময় পরিবারের সকলের অজান্তে নিজ বাড়ির পুকুরে তিনি পড়ে যান। ওই বাড়ির কয়েকজন নারী হঠাৎ পুকুরে গেলে দেখতে পান ওয়ারিছ আলীর ভাসমান দেহ। পরে তাদের আত্বচিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের ধারনা পুকুরে পা ছিটকে গিয়ে পড়ে তিনি মারা যান।
এব্যাপারে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি জানার পর আমি স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বারের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করি। পুকুরের পানিতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান করছে বলে তিনি জানান।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed