কোম্পানীগঞ্জ সীমান্তে ১০ বছরের শিশু ধর্ষিত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বনপুর গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার থানায় ৫ জনকে আসামী করে এজাহার দাখিল করা হয়েছে।
গত সোমবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক অসহায় দিন মজুরের কন্যা।
শিশুটির মামা ফকির আলি সাংবাদিকদের জানান, ‘গত সোমবার রাতে আমার বোনের মেয়ে বাড়ির পাশে খেলছিল। সেখান থেকে প্রতিবেশী বনপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র আব্দুর রউফ (১৮) তাকে জোর করে তার বাড়ির পার্শ্বে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। পরে সে বাড়িতে এসে আমাদের বিষয়টি জানায়। আমার বোন ও ভগ্নীপতি গরিব হওয়ায় আমাদের বাড়িতে থেকে দিন মজুরের কাজ করে। আমরা বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা বিষয়টি গোপনে নিষ্পত্তি করার আশ্বাস দেন। আমরা গরিব মানুষ বিধায় টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছিনা। স্থানীয় মুরুব্বিরা বিচার না করায় আইনের আশ্রয় নিয়েছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের সংগে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘শিশুটিকে ধর্ষণের অভিযোগ আমরা পেয়েছি। প্রকৃত ঘটনা জানার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সে ফিরে আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed