জাফলংয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো বিএসএফ
বিশ্বনাথপ্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সময় বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগ তুলে নিয়ে গুলি করে হত্যা করে। অনেককে আবার পিটিয়েও আহত করে। এমন ঘটনা অসংখ্যবার ঘটলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। বাংলাদেশ সীমান্তে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য বাংলাদেশের ব্রিটিশ পাসপোর্টধারী এক পর্যটককে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেছে।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে এ ঘটনা ঘটে।
আহত যুক্তরাজ্য প্রবাসী সাইফ আলী (২৩) বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীর ২য় পুত্র।
সাইফের বাবা আব্দুল আলী জানান, আমার স্ত্রী সন্তান নিয়ে মাত্র তিনদিন হয় দেশে এসেছি। দেশের পর্যটন কেন্দ্র দেখানোর জন্য গত মঙ্গলবার ‘আমার স্ত্রী সন্তানসহ ৮ জনকে নিয়ে জাফলংয়ে বেড়াতে যাই। সেখানে জিরো পয়েন্টে পানিতে নেমেছিল আমার ছেলে সাইফ। ওই সময় বাংলাদেশের সীমান্তে এসে বিএসএফের এক সদস্য লাঠি দিয়ে তাকে পেটাতে থাকেন। এতে সাইফ গুরুতর আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসি। তিনি আরও বলেন, ঘটনার সময় বাংলাদেশ বিজিবির কেউ টহলে ছিল না।
এদিকে বাংলাদেশের সীমারেখার কোন লেখা বা চিহ্ন ছিলো না। আমরা ব্রিটিশ নাগরিক বলার পরে আরো বেশী মারধর করে। এমনকি আমার মামা লাল মিয়া তাদেরকে না মারার জন্য অনুরোধ করলে তাকেও মারধর করে বিএসএফের ওই সদস্য। দূর্গাপূজার দেবী বিসর্জনের সময় অনেক মানুষ দুই সীমান্তে আসা যাওয়া করছে। কিন্তু আমার ছেলে ব্রিটিশ নাগরিক। সে শুধুমাত্র জিরো পয়েন্টে সাঁতার কাটায় এইভাবে অত্যাচার করা হলো। এই ঘটনার সুষ্টু বিচার দাবি করেন তিনি।
বিষয়টি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে অবগত করেছি জানিয়ে আব্দুল আলী বলেন, অভিযোগের পর বিজিবি ৪১ ব্যাটালিয়নের জাফলং সীমান্তের অফিসার হুমায়ুন আহমেদ এসে বিএসএফের ওই কর্মকর্তার সাথে আলাপ করেন। পরে এ ঘটনায় বিএসএফ দু:খ প্রকাশ করেছে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed