শ্রীপুরে ট্রাকচাপায় ৩ পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিন জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর হোসেন।
তিনি জানান, ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসব মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত তিনজনের লাশ মাওনা ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান ওসি মঞ্জুর হোসেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed