Main Menu

জৈন্তাপুরে ভারতীয় ২৩টি গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ভারত থেকে চোরাইপথে আসা গরুর চালান আটক করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ ভূখণ্ডের বাগছড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের সিও ল্যাফটেনেন্ট কর্নেল সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগছড়া এলাকা নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাস্টমসকে জানানো হয়েছে। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।

Share





Related News

Comments are Closed