ফেসবুকে অপপ্রচার, সিলেটে গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যা ও সম্মানহানিকর পোষ্ট করায় মো. আবদুল কাদির চৌধুরী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
তিনি মোগলাবাজার থানার তুরুক খলা গ্রামের মৃত বশির উদ্দিন চৌধুরী প্রকাশ অলিদ মিয়া চৌধুরীর ছেলে।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় মোগলাবাজারের তুরুক খলা গ্রামের আব্দুল কাদেরের বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সংস্থা সম্পর্কে কটাক্ষমূলক ও অনৈতিবাচক বিভিন্ন পোষ্ট ও ধর্মীয় উস্কানিমূলক অপ-প্রচার করতেন।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed