Main Menu

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়েছ আহমদ নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওয়েছ আহমদ কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ছোটফৌদ গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। তিনি ইস্পাহানী মির্জাপুর চা কোম্পানি’র কানাইঘাট শাখার ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ওয়েছ আহমদ। সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ওয়েছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed