Main Menu

পূজামণ্ডপে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ শহরে পূজামণ্ডপে বন্ধুর ছুরিকাঘাতে শাওন ভট্টাচার্য নামে এক কলেজছাত্র মারা গেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর গোলপুকুর পাড় পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে।

শাওনের বাড়ি নগরীর নাটক ঘরলেন এলাকায়। তার বাবার নাম শুভাশীষ ভট্টাচার্য।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত শাওন ভট্টাচার্য স্থানীয় কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রতিমা বিসর্জনের আগে নাচানাচির এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।

Share





Related News

Comments are Closed