Main Menu

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের [বুয়েট] ছাত্র আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থরক্ষা সংশ্লিষ্ট লেখার জন্য ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী কর্তৃক অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মাহদী হাসান জামালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকরামুল হক জুনাইদের পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও সিলেট বিভাগীয় তত্বাবধায়ক মুহাম্মদ রশীদ মুশতাক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া শাখা সভাপতি সানোয়ার হুসাইন, পূর্ব জেলার সাবেক প্রশিক্ষণ সম্পাদক আহবাবুর রহমান, মহানগর বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল আহমদ, শায়খুল হাদীস (আল্লামা আজিজুল হক) জোন সভাপতি রাকিব আল হাসান, টেকনিক্যাল কলেজ সেক্রেটারি নোমান আহমদ, উবায়দুর রহমান নাহিদ, আবু আনাস, মাহফুজ হোসাইন, রেজওয়ান আহমদ, সায়েম আহমদ, তানজিল, নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, হাবিবুজ্জামান সায়হান, আলী ফাহিম, আখতার হোসাইন প্রমুখ।

Share





Related News

Comments are Closed