ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের গাছের সাথে ধাক্কা লেগে নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়ায় বাগেরহাট থেকে ঢাকাগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থলেই নিহত হন বাসযাত্রী ফিরোজা বেগম (৩৬) ও লিটন শেখ (৩৫)। তারা বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।
তবে আহত অপর এক বাসযাত্রী ভাঙ্গা উপজেলায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে জানালেও তার পরিচয় জানাতে পারেননি তিনি।
আহত সবাই বাগেরহাট থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসের যাত্রী।’
ওসি আতাউর জানান, দ্রুতগতির গোল্ডেন লাইনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা ও মকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাসযাত্রী মারা যান।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed