স্বস্তিকাকে ফের কুপ্রস্তাব!
বিনোদন ডেস্ক: কলকাতার বাণিজ্যিক ছবির এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গেল কয়েক বছর ধরে ভিন্নধারার চলচ্চিত্রে কাজ করে তুমুল আলোচিত হয়েছেন।
বিশেষ করে সাহসী দৃশ্যে তার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবশেষ ‘শাহজাহান রিজেন্সি’ চলচ্চিত্রে একজন কলগার্লের ভূমিকায় দেখা যায় স্বস্তিকাকে। এ ছবিতে পর্দায় তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
সময়ের ব্যস্ত এই তারকা সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন। স্বস্তিকা কোনও বিষয়েই লুকোছাপা করেন না। এ কারণে তাকে ঠোঁটকাটা বলা হয়।
সোশ্যাল সাইটে প্রায়ই নিজের ছবি পোস্ট করেন স্বস্তিকা। ভক্তরা তার ছবিতে লাইক, কমেন্টস করেন। এবার এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে স্ট্যাটাস দিলেন তিনি। স্বস্তিকার দাবি, সুদীপ দত্ত নামের ওই ব্যক্তি তাকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন ম্যাসেজে।
সোমবার (৭ অক্টোবর) ওই ব্যক্তির কু-প্রস্তাবের একটি ছবির সঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন স্বস্তিকা। ‘একটা রাত ডেকে নাও না’- বাক্য দিয়ে শুরু করা সেই ম্যাসেজে এমন অশ্লীল সব কথা রয়েছে যা উচ্চারণ করে পড়ার উপায় নেই।
সেই সুদীপ্ত দত্তের স্ত্রী ও তার পরিবারের উদ্দেশে স্বস্তিকা লিখেছেন, ‘মিস্টার সুদীপ দত্তের ফেসবুক পরিচিতি বলছে তিনি বিবাহিত এবং সমাজে গৃহিত কোনো প্রাণী। আমি নিশ্চিত উনার স্ত্রী ও পরিবারের সবাই খুবই সম্মানিত হবেন উনার আসল চেহারাটা দেখে। অনেকেই ধারণা করেন অভিনেত্রী মানেই পতিতা। কিন্তু এই লোকটির বিচার করবে কে?’
Related News
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করাRead More
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বিনোদন ডেস্ক: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ১০ জন বডিগার্ড (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) নিয়ে আদালতেRead More



Comments are Closed