ডিমলায় এসটিসি ব্যাংকের শাখা উদ্বোধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় শরীয়াহ ভিক্তিক সমবায় ব্যাংক স্মল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (এসটিসি) ৬০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবুরহাট বাজারে এসআরবি মার্কেটের দ্বিতীয় তলায় এ ব্যাংকের উদ্বোধন করা হয়।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে ও ডিমলা এসটিসি শাখা ব্যাংক ব্যাবস্থাপক শাহাজাদি বেগম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটিসি ব্যাংকের চেয়ারম্যান মির্জা আতিকুর রহমান।
শাখা ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান খালিদ হাসান (লিটু)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিসি ব্যাংকের পরিচালক রাহিদুল ইসলাম (কচি), বাবুল হোসেন, এসটিসি ব্যাংকের ডিএমডি রংপুর বিভাগীয় প্রধান মাহাবুবার রহমান মন্ডল, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল হক প্রমুখ।
Related News
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল বাংলাদেশRead More
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলিRead More



Comments are Closed