বিশ্বনাথে বাস খাদে পড়ে শিশুসহ আহত ২০
মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে শিশু-নারীসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে বিশ্বনাথ-রামপাশা সড়কের দশদল নামক স্থানে এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত শিশুসহ কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুল্যান্স না পেয়ে হাসপাতালে আসা আহত রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় ডাক্তার ও রোগীরদের স্বজনদের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এতে প্রায় ২০ মিনিট চিকিৎসা বন্ধ ছিল। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর ফের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। এরপর গুরুত্বর আহতদের ফায়ার সার্ভিসের এ্যাম্বুল্যান্সে করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথের সিংগেরকাছগামী যাত্রীবাহী বাস বিশ্বনাথ-রামপাশা সড়কের দশদল নামক স্থানের মোড়ে আসা মাত্রই বিপরীত থেকে আসা নাম্বারবিহীন অটোরিকসাকে (সিএনজি) পাশ দিয়ে গিয়েই নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে পড়ে দুমড়ে-মুছড়ে যায়। এতে বাস গাড়িতে থাকা শিশুসহ ২০জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই আহতদের পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবদুর রহমান বলেন, এ্যাম্বুল্যান্স গাড়ি চালক অসুস্থ রয়েছেন। তাই গাড়ি চালক না থাকায় হাসপাতালে গাড়ি বন্ধ রাখা হয়েছে। হাসতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে লাঞ্চিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed