শাহজালালে বিমানের জরুরি অবতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উড্ডয়নের ১০ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ বিভাগের ম্যানেজার তাসমিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ১৪৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের (বোয়িং ৭৪৭) একটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টি পাইলটরা বুঝতে পারেন। এতে করে উড্ডয়নের ১০ মিনিট পরে বিমানটি পুনরায় বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে বিমানের ওই ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।
Related News
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯ সালে মিলবে নতুন সড়ক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More



Comments are Closed