Main Menu

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় চালকসহ ২ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইলে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিক্সা চালকসহ ২জন নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক উপজেলার শাহ্ আরপিন গ্রামের শাহ্ আলম (২১) ও যাত্রী বর্ণি গ্রামের খায়রুল ইসলাম (২৪)।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পাথরবোঝাই ট্রাক সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিক্সা চালকসহ ২জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed