Main Menu

সিলেটে মালয়েশিয়ান শিক্ষামেলা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে দুদিনব্যাপী শিক্ষামেলার আয়োজন করেছে” উইনিং ম্যাগনেটিউড চট্টগ্রাম” এবং “মেন্টর্স চট্টগ্রাম”। এই মেলার আরো সহযোগী হিসাবে রয়েছে মালেয়শিয়ান শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শুরু হওয়া উক্ত শিক্ষামেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মেলা সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে। শিক্ষামেলায় মালেয়শিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও তাদের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। মেলায় উপস্থিত থাকবে সিলেট হতে মালেয়শিয়াতে অধ্যয়নরত ছাত্রছাত্রী।

মেলা থেকে মালেয়শিয়ান বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় সকল তথ্যসেবা বিনামূল্যে পাওয়া যাবে।”উইনিং ম্যাগনেটিউড” এবং “মেন্টর্স চট্টগ্রাম” শাখার ম্যানেজিং পার্টনার মিসেস মানজুমা মোর্শেদ জানান চট্টগামের শিক্ষার্থীদের মধ্যে যারা মালেয়শিয়াতে উচ্চশিক্ষা গ্রহনে আগ্রহী তাদের স্পট এডমিশন থেকে শুরু করে সকল সহায়ক সেবা প্রদান উক্ত মেলার মূল উদ্দেশ্য। স্পট এডমিন এর জন্য আগ্রহী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট ও আনুষঙ্গিক ডকুমেন্ট সাথে আনতে হবে। মেলা সংক্রান্ত যে কোন বিশেষ প্রয়োজনে হটলাইন নম্বরে ০১৬৮৮ ৪৫৪৫৪৫ যোগাযোগ করা যাবে।

Share





Related News

Comments are Closed